ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন 

admin
February 5, 2026 9:31 am
Link Copied!

Spread the love

এম আর সোহেল স্টাফ রিপোর্টার :- ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন ভৈরবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। ভৈরব ফুড প্যালেস রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনগণের প্রত্যাশা নিয়ে তিনি বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি আব্দুল মতিন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, এনসিপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল এবং বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। এ সময় জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকৃত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন, যা সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন তার বক্তব্যে বলেন, দেশের মানুষের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে রিকশা প্রতীক। ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকায় ১১দলীয় জোটের অবস্থান খুবই ভালো। নির্বাচনে রিকশা প্রতীক জয়ী হবেন তিনি শতভাগ আশাবদী। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রিকশা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে কুলিয়ারচরের আব্দুল্লাহপুরে রিকশার প্রতীকের গণসংযোগকালে তাঁর কর্মীদের উপর অতর্কিত হামলা করেন বিএনপি নেতাকর্মীরা। তিনি এঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।