
এম আর সোহেল স্টাফ রিপোর্টার : ভৈরব মাদক বিরোধী ট্রাস্ক ফোর্সের অভিযানে ৪ মাদক কারবারি ও ১ সেবনকারী সহ ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মনোয়ারা কে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড এবং রুজিনা কে ৬ মাসের কারাদণ্ড ও সেন্টু মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদাণ করেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট এ এইছ এম আজিমুল হক। জানাযায আজ সকালে ট্রাস্কফোসের অভিযানে সকালে ভৈরব টোলপ্লাজা থেকে
নরসিংদির রায়পুরা শ্রীরামপুর গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী রুমি বেগম (৩৬), বিজয় নগর উপজেলার বাইদ্দা চান্দুরা গ্রামের সেলিম ওরফে জনির স্ত্রী শোভা বেগম (২২) কে ৩৯৫০ পিচ ইয়াবাসহ আটক করে। পরে আরেক অভিযানে পঞ্চবটী থেকে ভৈরবের মানিকদী পূবর্বকান্দা গ্রামের মোঃ সুলতান মিয়ার পুত্র মোঃ সেন্টু মিয়া (২৫), পঞ্চবটি পুকুর পাড় থেকে জজ মিয়ার কন্যা মনোয়ারা বেগম কে ৩২ পুরিয়া হেরাইন ও একই স্থান থেকে সোহাগ মিয়ার স্ত্রী রুজিনা বেগম (৩৮) কে ৯৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে । এদের মধ্যে মনোয়ারা বেগম কে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাছাড়া রুজিনা বেগম কে ৬ মাসের এবং সেন্টু কে ৭ দিনের কারাদণ্ডসহ ১ শত টাকা করে জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিমুল হক। এ সময় অভিযানে ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন ও পরিদর্শক চন্দন গোপাল সুর। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন ও ভৈরব সাকর্কেলের পরিদর্শক গোপাল চন্দ্র সুর জানান,ট্রাস্ক ফোর্সের পৃথক অভিযানে প্রথমে ২ জনকে ৩ ৯৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয় । পরে অপর অভিযানে আরো ৩ জনকে ইয়াবা ও হেরােইনসহ আটক করে ৩ জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিমুল হক জানান, ট্রাস্কফোর্সের মাধ্যমে সকালে ভৈরব সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯৫০ পিচ ইয়াবাসহ ২ নারী মাদককারবারিকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া পঞ্চবটি পুকুর পাড় থেকে আরো ৩ জনকে ইয়াবা ও হেরোইনসহ আটক করে তাদের কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে ।
