এম.আর. সোহেল, স্টাফ রিপোর্টার:- রিপোর্টার -কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় ১৬৭- কিশোরগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন, যা সংশ্লিষ্টদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন । শুক্রবার (৩ এপ্রিল ) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ১৬৭- কিশোরগঞ্জ -৬ আসনের সাংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম 'র সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি আরো বলেন, ভৈরব উপজেলার শিমূলকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ১০ শয্যার হাসপাতালে উন্নীতকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র কে আধুনিকায়ন সহ
উপজেলার স্বাস্থ্য সেবাকে আরও ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) কে.এম. মামুনুর রশীদ, ভৈরব -কুলিয়ারচর সহকারী সার্কেল মোঃ ফয়জুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কিশোর কুমার ধর প্রমূখ। এছাড়াও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, সুধী মহল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025