ঢাকাSunday , 24 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার”

admin
August 24, 2025 7:56 am
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাতে কোতোয়ালী থানার ১ নম্বর ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এবং ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযানে অংশ নেয়। এসময় কৃষ্টপুর এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী—১. রুবেল (৪৫),২. পাপ্পু (৪০),৩. আবির (২০),কে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।