
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের পাটগুদামে শত কোটি টাকার সরকারি জমি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসাইনের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জেলা জজ আদালতের সদর কোর্টের বেঞ্চ সহকারীর দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে।
সূত্র জানায়, বহুল আলোচিত ও বিতর্কিত এ জমি বিক্রির দলিলের রেজিস্ট্রেশন কার্যক্রম আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে দুদক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
