ঢাকাTuesday , 10 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

admin
March 10, 2026 9:11 am
Link Copied!

Spread the love

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ) সকাল ১১টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধবপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নূর মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনতোস মল্লিক। তিনি সবাইকে যে কোন দুর্যোগের সময় মাধবপুর ফায়ার সার্ভিসের ০১৯০১০২৩৬৮২ নাম্বারে যোগাযোগ করতে বলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান,উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, পৌর সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।