
মোঃ ফেরদৌস আলম জাহির (খান),জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরায় অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘কিশোর কুঁড়ি সংঘ’-এর উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) স্থানীয় বক্সি ভুইয়া পাড়া জামে মসজিদে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জাবেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জহির খান।
প্রধান মেহমান আলমগীর সিদ্দিকী তার বক্তব্যে বলেন, “২০১০ সাল থেকে কিশোর কুঁড়ি সংঘ শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। এই ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ডই সমাজকে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম। সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।
