ঢাকাFriday , 6 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

admin
March 6, 2026 4:41 pm
Link Copied!

Spread the love

চট্টগ্রাম জেলা প্রতিনিধি,ফেরদৌস আলম জাহির (খান) : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গণকছড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬/৩/২০২৬ইং রোজ শুক্রবার স্থানীয় মাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। মাজার মসজিদের সভাপতি ও জামায়াত ইসলামী সদস্য জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা যুব বিভাগের সভাপতি জনাব নুরুল আলম। ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ২নং হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ নুর নবী এবং জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক সাইফুল ইসলাম।প্রধান মেহমানের বক্তব্যে জনাব নুরুল আলম বলেন, “রমজান মাস আমাদের তাকওয়া ও খোদাভীতি অর্জনের শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ইনসাফ কায়েমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনই আমাদের লক্ষ্য।অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।