
ফেরদৌস আলম জাহির (খান) , চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম-০১ মিরসরাই সংসদীয় আসনের নব-নির্বাচিত এমপি জনাব নুরুল আমিনের নির্দেশনায় এবং সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ ২০২৬ ইং তারিখে মস্তান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ও ৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুদুল আলম সোয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমিরউদ্দীন।
বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং জোরারগঞ্জ থানা যুবদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, জনগণের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
