ঢাকাThursday , 5 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

admin
March 5, 2026 7:50 am
Link Copied!

Spread the love

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

নাজমুল হোসাইন,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার রাত প্রায় ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) এবং তার ভাই মৃত উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক সাইম (২২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মিয়ারপাড়া এলাকার নৈশপ্রহরী নুর ইসলাম জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।