রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত শনিবার (০২ মে) দিবাগত রাত ১১টার দিকে বাগমারার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বাগমারা থানার ধানগাছি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভবানীগঞ্জ বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক সে নিজের দখলে রেখেছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025