
নিজাম উদ্দিন, ভোলা প্রতিনিধি :ভোলা জেলার লালমোহন উপজেলার সাংবাদিক মহলে উদ্বেগ ও সহমর্মিতার আবহ তৈরি হয়েছে। দৈনিক বাংলার সকাল, নতুন দিন ও পূর্ব দিগন্ত পত্রিকার লালমোহন প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিনের কন্যা তাসনিম জেবা নিশু গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাসনিম জেবা নিশু। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে গত বুধবার (৩ মার্চ) তাকে রাজধানীর ধানমন্ডি লালমাটিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বলে জানা গেছে। প্রিয় কন্যার অসুস্থতায় সাংবাদিক নিজাম ও তার পরিবার গভীর উদ্বেগের মধ্যে সময় পার করছেন।এদিকে সাংবাদিক নিজামের সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে তার কন্যা তাসনিম জেবা নিশুর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি দেশের সকল মানুষের নিকট মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তারা।
