নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে এলাকাভিত্তিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) গঠন ও এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘জাগো জাগো জাগো, গড়বে সোনার দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের আয়োজনে চণ্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিলেজ ডিফেন্স পার্টির নতুন কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি সনৎ কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিক, ভিলেজ ডিফেন্স পার্টির সভাপতি আখেরুজ্জামান, ইদ্রিস আলী, গ্রাম্য মাতব্বর সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজিত সভায় বক্তারা বলেন এলাকায় চুরি, ডাকাতি, মাদকের বিস্তার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। নবগঠিত ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা স্থানীয় সচেতনতা বৃদ্ধি ও পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে স্থায়ী শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে গয়েশপুর ইউনিয়নের ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) নতুন কমিটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গয়েশপুর ইউনিয়নের বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025