শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলমান থাকা অবস্হায় শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ছোটউদাস গ্রামে জোরপূর্বক রাস্তা দখল করে ঘর নির্মানের অভিযোগ।
অভিযোগে প্রকাশ, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ছোটউদাস গ্রামের সোহরাব পিতা মৃত নূরনবী ওরফে নবুয়াত শেখ ও জুলেখা স্বামী মৃত নূরনবী ওরফে নবুওয়াত শেখ বাদী হয়ে তাদের শরিক মৃত হানিফ শেখের কন্যা হেলেনা খাতুন দিগরের বিরুদ্ধে মাগুরার বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছে। মামলাটি আদালতে চলমান থাকলেও বাদী সোহরাব আজ মঙ্গলবার সকালে হেলেনাদের বাড়ি হতে মাঠে যাওয়ার রাস্তা জোর পূর্বক দখল করে ঘর নির্মাণ করছে।
স্বামী পরিত্যাক্ত হেলেনা এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025