নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে ১ নং গয়েশপুর ইউনিয়ন ও ২ নং আমলসার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও খলিলুর রহমান মোল্লা, আমলসার ইউনিয়ন বিএনপির সভাপতি মসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর আলী, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সনৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক তামিম হোসেন, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান রিংকু, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সাবক সভাপতি সোহাগসহ অন্যরা।
সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025