নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুরে জুলাই বিপ্লবের শহীদ ও আহতের আর্থিক অনুদান এবং প্রতিবন্ধী ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ভ্যান ও চাউল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ ও উপজেলা পরিষদ চত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে এ সব উপকরণ বিতরণ করেন।
উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ৪ জন শহীদ ও ১ জন আহত যোদ্ধার প্রত্যেককে ১০ হাজার টাকার আর্থিক সহা
য়তার চেক প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের প্রত্যেকের মাঝে ১ বস্তা করে চাউল, শারীরিক প্রতিবন্ধী ২ ব্যক্তিকে হুইল চেয়ার, আত্মকর্মসংস্থানের জন্য ২ জন পুরুষকে ভ্যান এবং ১ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৩টি ছাগল দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রুহুল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মুজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী,, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, আমাদের সরকার জুলাইয়ের ১৬ তারিখে 'জুলাই শহিদ দিবস' ঘোষণা করেছে, এটা একটি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী এখানেই থেমে নেই, উনি বলছেন, জুলাই সনদ যেটা সংসদে সার্ফ করেছে, যেটা সকল দল মিলে সই করেছে, সেটা প্রত্যেকটা দল অক্ষরে অক্ষরে পালন করবে। ' জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের সবার নৈতিক দায়িত্ব।"
পরে মাগুরা-১ আসনের এমপি উপজেলা পরিষদ চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়াও তিনি উপজেলার আমলসার ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত গৃহনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025