নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী 'ভূমি সেবা মেলা-২০২৬' শুরু হয়েছে। সারাদেশের ন্যায় শ্রীপুরেও ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা মিজ আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে একটি জনসচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় ভূমি সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা হয় এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।
মেলায় জনগণকে সরাসরি ভোগান্তিহীন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025