নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুরে দোকানঘরের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার আমতৈল বাজারে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আমতৈল গ্রামের হাসিব বিশ্বাস ও একই গ্রামের রাজু বিশ্বাস আমতৈল বাজারে হাবিব শেখের মুদি দোকানের সামনে তাদের দু'টি মোটরসাইকেল রাখে। হাবিব শেখ বিকেল ৫ টার দিকে দোকান খুলতে গিয়ে মোটরসাইকেল দু'টি দোকানের সামনে থেকে সরানোর জন্য বললে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে রাত ৮ টার দিকে হাসিব ও রাজুর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে হাবিব শেখের দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় দোকানে থাকা দোকান মালিক হাবিব শেখ (২৬) এবং তারই বৃদ্ধ পিতা কবির শেখ (৭০) কে কুপিয়ে মারাত্মক জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে হাবিব শেখের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে হাবিব শেখের ছোট ভাই মাজহারুল ইসলাম বলেন, আমতৈল গ্রামের হাসিব ও রাজুর নেতৃত্বে আশিক বিশ্বাস, মো. সোহান শিকদার, মো. লিয়ন মোল্যা, হাদী বিশ্বাসসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে রাত ৮ টার দিকে ভাই হাবিব শেখের দোকানঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার ভাই হাবিব শেখ এবং পিতা কবির শেখেকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হামলাকারীরা ভাইয়ের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে আমাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025