নাসিরুল ইসলাম (শ্রীপুর) মাগুরা: সমগ্র বাংলাদেশ ব্যাপী বন্ধন (এসএসসি) ৯৫ ব্যাচের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকালে মাগুরার শ্রীপুরের এম.সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট মাগুরার শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়।সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ এর সঞ্চালনায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন এবং সভাপতিত্ব করেন বন্ধন এসএসসি- ৯৫ সংগঠনের মাগুরা জেলা সভাপতি সৈয়দ খারুল আলম ঈমন। সংগঠনের উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ জিয়াউল হক ফরিদ কে শ্রীপুর উপজেলা সভাপতি এবং মোঃ দস্তগীর হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মোল্লা,সহ সভাপতি মু:সেলিম হোসেন, সিনিয়র সহ সম্পাদক মোঃ রাসেল খান, যুগ্ম সম্পাদক মু: মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনউজ্জামান সুইট , অর্থ সম্পাদক মোঃ মুন্সি রিপন, সহ অর্থ সম্পাদক হিমাংশু অধিকার, প্রচার সম্পাদক সংবাদিক জিয়াউর রহমান, মহিলা বিষায়ক সম্পাদকঃ মোছাঃ লিপি খাতুন। সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালে পাশ করা বন্ধন ৯৫ এর শিক্ষার্থীরা। বক্তারা নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি এ সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025