নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকিবিল্লাহ, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপী, কলেজ পর্যায়ের খুলনা বিভাগের গুণী শিক্ষক ড. মুসাফির নজরুল, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে খুলনা বিভাগের গুণী শিক্ষক ড. মুসাফির নজরুলকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
নাসিরুল ইসলাম শ্রীপুর মাগুরা ০৫-১০-২৬
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025