নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুরে দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দারিয়াপুুর ফুটবল একাদশ চৌগাছী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দূদকের চিপ প্রসিকিউটর ও দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. তরিকুল ইসলাম।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, এ্যাড. রইচ উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025