শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে হামলায় উভয় পক্ষের ২ যুবক মারাত্মক আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে উপজেলার বাগবাড়িয়া গ্রামে পৃথক এ হামলার ঘটনা ঘটে। আহত ২ জনই বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মণ্ডলের সাথে ওই গ্রামের বিএনপি নেতা মিনহাজ আবেদীন সাচ্ছুর বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় নিশান শেখ (২১) কে দুলাল মণ্ডলের সমর্থকেরা কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পরিপেক্ষিতে এরশাদ (৩৫) কে মাঠে একা পেয়ে মিনহাজ আবেদীন সাচ্ছুর সমর্থকেরা কুপিয়ে মারাত্মক আহত করে।
এ বিষয়ে দুলাল মণ্ডল জানান, কয়েকদিন আগে নিশানসহ আমাদের গ্রামের ২ মোটরসাইকেলে ৪ জন যুবক জয় বাংলা স্লোগান দিয়ে একটি মিছিল দেয়। এর পরিপেক্ষিতে শনিবার সন্ধ্যায় আমাদের লোকজনের সাথে তর্ক বিতর্কের হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে মারামারিতে নিশান শেখ আহত হয়। নিশান ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। আজ সকালে এরশাদকে মাঠে একা পেয়ে সাচ্ছুর সমর্থকেরা কুপিয়ে মারাত্মক আহত করেছে।
এ বিষয়ে মিনহাজ আবেদীন সাচ্ছু জানান, জয় বাংলা স্লোগান দেওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার সাথে সামাজিক দল করার কারণেই নিশান শেখকে তারা মারধর করেছে। নিশান মারধরের কারণেই সকালে তাদের সমর্থক এরশাদকে মারধর করেছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই কোন লিখিত অভিযোগ করেনি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025