নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কুমার নদের ব্রিজ পর্যন্ত শেষ হয়। এ সময় রাস্তার দুপাশে পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি রাস্তার দুপাশের দোকানদার সচেতন করা হয়। পরে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বাপি শিকদার, উপজেলা চেয়ারম্যানের সিএ, সাহেব আলীসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025