প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৫:৪২ পি.এম
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-২৯৩৬ এর নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট ২০২৫ বুধবার সকালে দিনাজপুর স্টেশন রোডস্থ কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু (আমার দেশ) এর নিকট হতে নব নবনির্বাচিত সভাপতি মোঃ মোফাচ্ছিদুল মাজেদ (বিজয় টিভি), নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান (যুগান্তর), নব নির্বাচিত সহসভাপতি কুরবান আলী সোহেল (আমাদের কন্ঠ), নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ (গণজাগরণ) , নব নির্বাচিত অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক (বাংলাদেশ টু ডে) সংগঠনের দায়িত্ব বুঝিয়ে নেন। এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সাকে অর্থ সম্পাদক বেলাল হোসেন রাজু (উত্তর কোণ), সাবেক সহ সাধারণ সম্পাদক সায়েম ওয়াহেদ সিদ্দিকী (দূরন্ত সংবাদ), অন্যতম সদস্য আবু কাওছার (ডেইলি মর্নিং গ্লোরি), চন্দন মিত্র (ভোরের চেতনা), মোকারম হোসেন (বাংলাদেশ সমাচার), খুরশিদ আলম আকাশ (মানুষের কন্ঠ), আরিফুর রহমান (জনবাণী), বেলাল হোসেন (নওরোজ), যাদব চক্রবর্তী ( বর্তমান কথা), সুবীর চক্রবর্তী ছোটন (মুক্ত খবর), রুবেল সরকার (পত্রালাপ), মোঃ গোলাম রব্বানী (আজকালের কন্ঠ), মিজানুর রহমান ডফুরা (দিনাজপুর কন্ঠ) প্রমূখ উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ এবং প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু ও তাঁর সহধর্মিণী কাণিজ ফাতেমা সুলতানা কলিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর মাওলানা মোঃ আনছারুল ইসলাম এর পরিচালনায় মুনাজাত শেষে উপস্থিত সকলকে মিষ্টি আপ্যায়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025