মোঃ রাকিবুল হাসান সাকিব, গাইবান্ধা জেলা প্রতিনিধি:-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে ধোপাডাঙ্গা-এর উদ্যোগে ধর্মীয় আবহে আয়োজিত হলো এক মনোজ্ঞ আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তরুণ প্রজন্মের মাঝে ইসলামী সংস্কৃতি ও সুমধুর আজানের চর্চা বিস্তারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক শোয়াইব বিন শাহজাহান (সাগর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাজেদুর রহমান। বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা; সরকার হাশেমুজ্জামান, প্রধান উপদেষ্টা, হৃদয়ে ধোপাডাঙ্গা; মোঃ আলতাফ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য, গাইবান্ধা; বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন; মাওলানা আমিনুল ইসলাম সাজু, সুপার, চাপাদহ এতিমখানা দাখিল মাদ্রাসা; মোঃ সাহাব উদ্দীন, প্রভাষক, আর এ গনী স্কুল অ্যান্ড কলেজ; মোঃ আশরাফুল ইসলাম, প্রভাষক, ইমামগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা এবং আব্দুর রব আজাদ, শিক্ষক, বাগবাড়ী মডেল স্কুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাজেদুর রহমান এমপি বলেন, আজানের সুর শুধু নামাজের আহ্বানই নয়, এটি মুসলিম ঐতিহ্য ও আত্মিক জাগরণের প্রতীক। এমন আয়োজন তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর কণ্ঠে আজান পরিবেশন করেন। বিচারকদের সর্বসম্মত রায়ে ফলাফল ঘোষণা করা হয়—
প্রথম স্থান অর্জন করেন দারুল ইহসান ক্বওমি মাদরাসার শিক্ষার্থী মোঃ নাঈম হাসান নিরব।
দ্বিতীয় স্থান লাভ করেন ধোপাডাঙ্গা আইডিয়াল স্কুল ও নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মুহা. শাওন ইসলাম শান্ত। তৃতীয় স্থান অর্জন করেন দক্ষিণ রাজিবপুর ক্বিরায়াতুল কুরআন কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ফজলে রাব্বী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, হৃদয়ে ধোপাডাঙ্গার এই উদ্যোগ সুন্দরগঞ্জের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025