হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নে মাদক, জুয়া, ক্যাসিনো ও সকল প্রকার অনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ) বিকালে ১০ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকের কুফল তুলে ধরে বলেন, "সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি।" তিনি সমাজ গঠনে সাধারণ মানুষকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।
১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু -এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক -এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজ্জ্বল কুমার মৈত্র ইনচার্জ মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র। মিজানুর রহমান মিজান, জাহিদুল ইসলাম জাহিদ, মেজবাহুল হক শাহ।
সমাবেশে বক্তারা বলেন, ১০ নং হরিরামপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জুয়া ও ক্যাসিনো কালচার বন্ধ করা এখন সময়ের দাবি। উক্ত সুধী সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা বিভিন্ন পেশাজীবী নারী ও পুরুষ অংশ নেন। উপস্থিত স্থানীয় বাসিন্দারাও তাদের বক্তব্যে এলাকাকে দ্রুত মাদকমুক্ত দেখার জোরালো দাবি জানান। সমাবেশ শেষে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে শপথ নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025