প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৬:৫২ পি.এম

নিজস্ব প্রতিবেদক, রফিকুল ইসলাম লাভলু:-রংপুরের পীরগাছায় উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমিজমা বিরোধকে কেন্দ্র করে আঙ্গুর মিয়া করতি ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে একই পরিবারের উপর সশস্ত্র হামলা চালিয়েছে আঙ্গুর বাহিনী । তিনি দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী পরিবারের উপর জোরজবস্তি করে সম্পত্তির দখলদারিত্ব নিয়ে আছেন যার কোন সঠিক কাগজপত্র তিনি এখন পর্যন্ত দেখাতে পারেননি।
ভুক্তভোগী শরিফুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর তিনি পীরগাছা থানায় লিখিত অভিযোগে জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ৬ জুলাই সকালে তার বাড়িতে ঢুকে মারধর করে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন এনে এ সময় তার পরিবারের ৪ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে নারী ও বৃদ্ধও রয়েছেন। আহতদের উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও রড দিয়ে তাদের উপর হামলা চালায় এবং ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। থানায় দায়ের করা অভিযোগে মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পীরগাছা থানা পুলিশ তদন্তপূর্বক আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025