ঢাকাSaturday , 9 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের মানববন্ধন 

admin
August 9, 2025 1:24 pm
Link Copied!

Spread the love

রনি ,নীলফামারী প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় সাংবাদিকরা মানববন্ধন করেছে। 

শনিবার দুপুরে জলঢাকা থানার মোড়ে উপজেলা সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুবর রহমান মনি, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এন,আই, মানিক, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। বক্তব্যরা খুব দ্রুত সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।