
আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপজেলা টিমের পরিচয় পর্ব ও মাসিক কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা অফিস কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।
কর্মশালায় নতুন সদস্যদের মাঝে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
আলোচনা শেষে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
