
মোঃ রফিকুল ইসলাম লাভলু, বাংলার সকাল নিউজ ডেক্স: জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল রানা। সাংবাদিকতার মাঠে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে তিনি পাঠক মহলে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন।
নিয়োগ প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে জুয়েল রানা বলেন— “সাংবাদিকতা আমার কাছে দায়িত্ব ও মানুষের আস্থা রক্ষার অঙ্গীকার। ইনকিলাবের মতো একটি জাতীয় দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”
এদিকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সুন্দরগঞ্জের সাংবাদিক সমাজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পরিসরে সাংবাদিকতার মান আরও সমুন্নত করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
