প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ২:২৫ পি.এম
পীরগাছায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতার শুভেচ্ছা।

মোঃ রফিকুল ইসলাম লাভলু,নিজেস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ।
তিনি পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯নং কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। দুর্গাপূজা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলুক।”
এসময় তিনি দেশের সব সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শারদীয় দুর্গাপূজা আগামী কয়েকদিন ধরে জেলার বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025