ঢাকাWednesday , 11 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার আলোচিত অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার; উদ্ধার স্কুলছাত্রী

admin
March 11, 2026 9:29 am
Link Copied!

Spread the love

মোঃ ফারুক হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আলোচিত ও চাঞ্চল্যকর এক অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত নাবালেক স্কুলছাত্রী সূচনা মন্ডলকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার(১১ মার্চ) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মান্না সরদার (২৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী সূচনা মন্ডল (১৬+)কে উদ্ধার করা হয়। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৭/২৬। ওই মামলায় প্রধান আসামি করা হয় পাইকগাছা পৌরসভার সরল গ্রামের আফসার সরদারের ছেলে মান্না সরদারকে। এদিকে মামলা পরবর্তী তথ্যপ্রযুক্তির সহায়তায় পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানার জিরোবা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত স্কুলছাত্রী সূচনা মন্ডলকে উদ্ধার করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। অপরদিকে উদ্ধারকৃত ভিকটিমের প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।