ঢাকাTuesday , 3 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

admin
March 3, 2026 1:03 pm
Link Copied!

Spread the love

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মমিনা বেগম(৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোল গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। মঙ্গলবার(৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আউলিয়াগঞ্জ রেল স্টেশনের অদূরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দোলনচাাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।রংপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আপাততঃ নিহত ওই নারীর শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত করা হচ্ছে। এরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।এদিকে এলাকার লোকজন ও পারিবারের সদস্যরা জানিয়েছেন, মমিনা বেগম মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে এদিন সকালে তিনি গরুর ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়িতে খবর আসে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।