ঢাকাFriday , 27 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

admin
February 27, 2026 9:11 am
Link Copied!

Spread the love

শফিয়ার রহমান ,পাইকগাছা খুলনা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌর বাজার মনিটরিং ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য (খুলনা-০৬) মাওলানা আবুল কালাম আজাদ।এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাইকাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অতিরিক্ত দ্রুব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন পবিত্র রমজানে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য মালামাল ন্যায্য মূল্য বিক্রয় করতে হবে। প্রতিটি ব্যবসায়ী দোকানে মালামাল দামের তালিকা টানিয়ে রাখতে হবে। কোন ব্যবসায়ী ভেজাল যুক্ত খাদ্য বিক্রি করলে তাকে আইনে আওতায় আনা হবে। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সদস্য কাজী তামজিদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাক্তার আছাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, মুফতি আহম্মদ আলী মোঃ শফিয়ার রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মন্টু কাগজী ও আবুল কালাম আজাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।