
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগাছায় পালিত হয়েছে উত্তরাঞ্চলের প্রচীনতম দৈনিক করতোয়ার পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব, পীরগাছার কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন, দৈনিক করতোয়া’র পীরগাছা উপজেলা প্রতিনিধি এম খোরশেদ আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোত্তালেব হোসাইন, প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাকিবুর রহমান ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লাবলু, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজার রহমান ও অন্যান্যে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
