ঢাকাSunday , 20 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বিএনপির (একাংশের) বিক্ষোভ মিছিল ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদ

admin
July 20, 2025 5:44 pm
Link Copied!

Spread the love

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে দেশে চলমান ‘নৈরাজ্য’, প্রশাসনের ‘নির্লিপ্ততা’, আইন শৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি’র প্রচেষ্টা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কটূক্তি’ ও দলটির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই ২০২৫) বিকেলে এই বিক্ষোভ মিছিলটি ভালুকা পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ, গোলজার আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাডভোকেট উসমান গণি মাখন, উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ এবং ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।