ঢাকাMonday , 28 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‎ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক – ২ জন। 

admin
July 28, 2025 3:49 pm
Link Copied!

Spread the love

আবু সুফিয়ান পারভেজ ,ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিকেল তলা মোড়ে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎জানা গেছে, সোমবার বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার বাদল চৌধুরীর মেয়ে জামাই রংপুরের বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫) ও শয়তান মোড়ের স্থায়ী বাসিন্দা খলিলুর রহমান (৫৫)স্থানীয় এক মহিলার কাছ থেকে চাকরির সুবাদে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। এসময় তারা মহিলার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান।

‎ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎এ বিষয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।