ঢাকাSaturday , 9 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন বিষয়ক কর্মশালা

admin
August 9, 2025 1:01 pm
Link Copied!

Spread the love

রনি ,নীলফামারী প্রতিনিধি :নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আইন ও বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এনামুল হক বসুনীয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), আইনজীবী, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ৬০জন অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।