ঢাকাMonday , 10 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সীমানা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত একাধিক, চোরাই ট্রলি উদ্ধার‌ 

admin
August 10, 2026 5:29 pm
Link Copied!

Spread the love

গাইবান্ধা জেলা প্রতিনিধি (মো: রাকিবুল হাসান সাকিব): গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি ও সীমানা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, সংঘর্ষের জেরে থানায় দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে পুলিশ চোরাই আলামত হিসেবে একটি শ্যালো ট্রলি (ভটভটি) উদ্ধার করে আদালতে পাঠিয়েছে।

সীমানা বিরোধ থেকে সংঘর্ষ:

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ নং চণ্ডীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উজান বোচাগাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৯ জুলাই দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন রক্তাক্ত হন। আহত ব্যক্তিদের মাথায় ও হাতে গুরুতর জখম দেখা গেছে।

পুলিশি অভিযান ও আলামত উদ্ধার ঘটনার পর সুন্দরগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৩) দায়ের করা হয়।মামলার সূত্র ধরে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ২৯ জুলাই বিকেল ৫টা ১৫ মিনিটে উজান বোচাগাড়ী (হাজী পাড়া) গ্রামের মো: আবদুল্লাহ আকন্দের বসতবাড়ির আঙিনা থেকে চুরির মামলার আলামত হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি শ্যালো মেশিন চালিত পুরাতন ট্রলি উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।