ঢাকাSaturday , 11 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে  সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

admin
April 11, 2026 12:51 pm
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার বেলা ১১ টায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুরে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশফুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মূন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা ও মাসুদ মজুমদার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলো শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব শাহা আলম তুফান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা চত্বর এবং শ্রীপুর সদরের বাজারসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি জানান, প্রতিদিন অফিস প্রাঙ্গণ ও ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কার করা জরুরি। এছাড়া ড্রেন, ছাদ, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেই স্থানগুলো থেকে জমে থাকা পানি অপসারণ করা প্রয়োজন । এসময় ইউএনও সংশ্লিষ্ট সকলকে নিয়মিসত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।