ঢাকাFriday , 22 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন

admin
May 22, 2026 11:42 am
Link Copied!

Spread the love

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি :সারাদেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২মে সকাল ১১টায় তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী তেতুল তলায় এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন ‘শিশুসর্গ ফাউন্ডেশন’। সাংবাদিক ও সংগঠক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলা’র তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অনতিবিলম্বে রামিসার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুসর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক রতন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন।

উক্ত প্রতিবাদ সমাবেশে শিশুস্বর্গের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত হয়ে খুনিদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।