ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা

admin
November 27, 2026 10:52 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর, (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি জমা হয়েছে সরকারি কোষাগারে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। সরকারি নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আশরাফুজ্জামান লিটন এর পরামর্শ অনুসারে আগত চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি বাবদ টিকিট, ইমার্জেন্সি সেবা, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবা পেতে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। প্রতি মাসে যে পরিমাণ টাকা জমা হয়, চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ৪ লাখ ১৮ হাজার বায়ান্ন টাকা জমা হয়েছে। মাগুরা জেলার মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ ইউজার ফির মাধ্যমে সরকারি কোষাগারে জমা করেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন, চিকিৎসক ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা এবং শ্রীপুর উপজেলাবাসী তাঁর সেবার প্রতি আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে। জনবল সংকট থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন এই সাফল্য অর্জনে জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, এ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ এবং রেডিওলজি বিভাগের সকল ইনচার্জ ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।