ঢাকাFriday , 13 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ছাত্রদলের ২ ইউনিয়নের  কর্মী সমাবেশ অনুষ্ঠিত

admin
November 13, 2026 11:57 am
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে  ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন ও ৭ নং ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা,  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ বায়েজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান রিংকু ও মামুনুর রশীদ,  সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা রাজা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যপী,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

​সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।