
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফের তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে সাক্ষী দিয়েছেন ইউপি সদস্যরা। সোমবার বিকালে উপজেলা কৃষি অফিসে তদন্ত কর্মকর্তা অতিরক্ত কৃষি কর্মকর্তা মো: আহসান উল্লাহর কাছে তারা সাক্ষী দেন। এ সময় ইউপির সদস্যরা বলেন চেয়ারম্যান আবু ইউসুফ সুকৌশলে নানা অজুহাতের মাধ্যমে দুই দশকের অধিক সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে রেখেছেন। নিয়মিত পরিষদ ও আসেন না তিনি। যার কারণে ইউনিয়ন নাগরিক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এছাড়া তিনি নিজের ইচ্ছামতো পরিষদের কাজ পরিচালনা করেন। ইউনিয়ন বাসী বিভিন্ ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তার বিরুদ্ধে পরিষদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কে দায়িত্ব দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
