ঢাকাThursday , 24 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: পরিবারের দারি হত্যা। স্বামী আটক

admin
September 24, 2026 10:14 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার ইছাপুর গ্রাম হতে সালেহা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সকালে বাড়ির অদূরে একটি আমগাছের গলায় রশি পেঁচানো মৃত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালেহা বেগম উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কহর আলী বিশ্বাসের মেয়ে এবং ইছাপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহতের পরিবারের দাবি, এটি কোনো আত্মহত্যা নয়। সালেহাকে তার স্বামী ও তার পরিবারের লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি তার স্বামী গাছ থেকে নামিয়ে ফেলেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। এ বিষয়ে নিহতের ভাই সলেমান বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।