
নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের দ্বিতীয় ও তৃতীয় কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানায় অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, ওসি (তদন্ত) আতাউর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরোয়ার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম, মাগুরা প্রেস ক্লাবের সদস্য মোঃ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্লা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, মাহফুজার রহমান, জিল্লুর রহমানসহ অন্যরা।
উদ্বোধন শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা লিয়াকত আলী।
