ঢাকাThursday , 4 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় পুকুরে গোসল ও খেলতে নেমে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

admin
September 4, 2025 4:37 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু, (রংপুর) পীরগাছা ,প্রতিনিধি:রংপুরের পীরগাছায় পুকুরে গোসল ও খেলতে নেমে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুটি ঘটনা ঘটে।প্রথম ঘটনা, উপজেলার সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় গোলাম রাব্বি (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মিন্টু মিয়ার ছেলে ও নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি ও তার বন্ধু মামুন দুপুরে পুকুরে গোসল করতে যায়। তারা কলাগাছ ধরে ভেসে খেলা করার সময় রাব্বি হঠাৎ পুকুরের মাঝখানে ডুবে যায়। অনেকক্ষণ পরও ভেসে না উঠলে মামুন চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা জাল ফেলে রাব্বির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপর ঘটনায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের বার্মন সরদার এলাকায় মোছাঃ আরশি মনি (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। নিহত আরশি মনি গাইবান্ধা জেলার কিশমত বালুয়া নগর গ্রামের আতাউর প্রামাণিকের মেয়ে। জানা যায়, সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন,দুইটি মৃত্যুর ঘটনায় থানায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।অল্প বয়সে দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার, পরিজনের মাঝে চলছে আহাজারি। পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।