ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চৌধুরানী বাজারে নারীসহ ঔষধ ব্যবসায়ী আটক: ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, রহস্য ঘনীভূত

admin
May 9, 2026 9:58 am
Link Copied!

Spread the love

স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার এলাকায় গভীর রাতে এক নারীসহ স্থানীয় এক ঔষধ ব্যবসায়ীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি চৌধুরানী বাজারের পরিচিত ঔষধ ব্যবসায়ী ও জান্নাতি ফার্মেসীর মালিক মরহুম ডাক্তার রহমানের তৃতীয় পুত্র মোঃ রঞ্জু মিয়া। বুধবার গভীর রাতে বাজার সংলগ্ন একটি এলাকায় নারীসহ তাকে স্থানীয়দের হাতে আটক করা হয় বলে জানা গেছে। পরে ঘটনাটি ঘিরে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে ওই নারীকে সঙ্গে নিয়ে রঞ্জু মিয়াকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে কেউ একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয়দের ধারণা, আটক হওয়া নারী কোনো একটি ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন। তবে তার পরিচয় কিংবা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

ঘটনার পর থেকেই চৌধুরানী বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ঘিরে চলছে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া। কেউ ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ এর পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে বলে দাবি করছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।