ঢাকাSunday , 24 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ নাজমুল ইসলাম

admin
May 24, 2026 9:33 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম,  শ্রীপুর (মাগুরা)

জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাগুরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল মাহমুদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম কর্তৃক গত ২০ মে তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম শ্রীপুরে যোগদানের পর থেকেই ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, সরকারি রাজস্বখাতের সুষমবন্টন, মাদক নিয়ন্ত্রণ, আদিবাসীদের উন্নয়নসহ আর্থ-সামাজিক নানা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতিস্বরূপ তিনি এ সাফল্য অর্জন করেছেন।
এছাড়াও শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুর রশিদ শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার, বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা মেহেদী আজম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিরাচিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।