ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অন্যের জমি দখল ও একাধিক সহিংস ঘটনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি মোজাম্মেলের

admin
July 12, 2026 9:13 am
Link Copied!

Spread the love

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহা গ্রামের মোজাম্মেল মোল্যা, তুজাম মোল্যা, ওহাব মোল্যা, কেছমত মোল্যাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জমি দখলের পায়তারা ও একাধিক সহিংস ঘটনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মোজাম্মেল মোল্যা। আজ রোববার সকালে এক ভিডিও বক্তব্যে মাধ্যমে তিনি এ দাবি করেন।

তিনি তার ভিডিও বক্তব্যে দাবি করেন, মীর জুয়েলের জমি ১৪৮ নং দাগে আর আমার জমি ১৩৮ নং দাগে। আমার জমির ভিতর দিয়ে পাকা রাস্তা হয়েছে যার ফলে আমি সরকারকে বিবাদী করে ০৬ শতক, আবার সাবেক যে দাগ ছিল ৭১ এর বাটা ১৫৯০ দাগের মধ্যদিয়ে মুল রাস্তার ১০ শতক সর্ব মোট ১৬শতক জমির দাবি করে মাগুরার বিজ্ঞ আদালতে একটি মামলা করেছি যার নং দেং ৩৮৭/২০২১। উক্ত দাগে ও যখন ঘর ওঠাতে গেছে তখন ওর সাথে আমার কথা কাটাকাটি হয়। এ কথা কাটাকাটির কারণেই ও থানায় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ও নাকোল বাজারে এক জায়গায় জমি কিনেছে ৫ শতক দখল করে আছে ৭ শতক। এখানে ১৩৮ নং দাগের ও জমি কিনেছে ১৬ শতক দখল করে নিয়েছে ৩৩ শতক। বিনয় কর্মকারের বাড়ি ও সম্পূর্ণ ষড়যন্ত্র করে ভাঙিয়েছে। সেখানে আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন লোককে ম্যানেজ করে আমার বিরুদ্ধে মিথ্যা বলিয়েছে। সাতদোহা মাঠের রাস্তায় আমার জমিতে আমি পুকুর কাটিয়েছি। বরং রাস্তায় আমার জমির ভিতর দিয়ে গেছে। ওই জমিতে পুকুর কাটা নিয়ে ও বিভিন্ন বাঁজে মন্তব্য করে বেড়াচ্ছে। নাকোল বাজারের বিভিন্ন অবৈধ কাজের সাথে ও জড়িত। আমার জায়গার গাছ, বিধান সাহার কাছ থেকে আমি জমি কিনেছি ওই জমির গাছ আমি কাটবো না কে কাটবে? আমার জমির গাছ আমি কেটেছি এটা নিয়েও সে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়েছে। আমি আমার ও আমাদের বিরুদ্ধে করা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।